বগুড়ায় বাসচাপায় প্রাণ গেলো নারীর
ফাইল ছবি
বগুড়ার শাহাজাহানপুরে যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ারা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বীরগ্রাম বাজারে নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করেছে কুন্দুরহাট হাইওয়ে পুলিশ।
শাহাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, অমি পরিবহনের যাত্রীবাহী একটি বাস সকালে পাবনা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। বীরগ্রাম বাজারে আনোয়ারা রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার কাছে করোনার টিকা গ্রহণের আজকের তারিখের সনদ পেয়েছি।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহটি বর্তমানে বীরগ্রাম বাজারে রয়েছে।
ইউএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি