মোংলায় ৪০ লাখ টাকার এসএস পাইপসহ যুবক আটক
বাগেরহাটের মোংলার কানাইনগর সংলগ্ন পশুর নদীতে অভিযান চালিয়ে ২৩ পিস এসএস পাইপসহ রবিউল ইসলাম (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা।
রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার এম হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোস্টগার্ডের একটি টহল দল শনিবার দিবাগত রাতে কানাইনগর সংলগ্ন পশুর নদীতে দুটি কাঠের নৌকা দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় নৌকা দুটিতে তল্লাশি চালানো হয়। এ সময় চুরি করে আনা ৩৫০ কেজি ওজনের ২০ ফুটের ২৩টি এসএস পাইপ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া রবিউল নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মো. এরশাদ হোসেন রনি/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত