মির্জাপুরে আ.লীগ প্রার্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের প্রচারণা
মির্জাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাহাদৎ হোসেন সুমনের পক্ষে মুক্তিযোদ্ধারা গণসংযোগ করেছেন। রোববার সকালে উপজেলা সদরের কলেজ রোডস্থ আওয়ামী লীগ কার্যালয় হতে মুক্তিযোদ্ধারা সকল ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, ডেপুটি কমান্ডার, মো. শরীফ মাহমুদ, মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন, মো. লাল মিয়া, লতিফ মেম্বারসহ প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধা।
বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ২ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
- ৩ শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান, বেসরকারি হাসপাতাল সিলগালা
- ৪ শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
- ৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, মিললো দায়িত্বে গাফিলতির প্রমাণ