চুয়াডাঙায় ৩ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
চুয়াডাঙার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আ.লীগ সমর্থিত ৩ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদলত। সোমবার রাতে তাদের এ জরিমানা করা হয়।
দণ্ডিতরা হলেন- ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম, শামিম হাসান ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম। এদের প্রত্যেককে ১ হাজার ৫শ টাকা করে জরিমানা করা হয়।
জানা গেছে, সোমবার রাতে দর্শনা পৌরসভা নির্বাচনী এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে করে প্রচারণার অভিযোগে এই অর্থদণ্ড করেন দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম।
সালাউদ্দিন কাজল/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ