কোটি টাকার বিদেশি শাড়ি ফেলে পালিয়ে গেলো পাচারকারীরা
মোংলায় শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা বিপুল পরিমাণ বিদেশি শাড়ির একটি চালান জব্দ করেছে কোস্টগার্ড। গত দুদিন অভিযান চালিয়ে মোংলার হলদিবুনিয়ার খালে শাড়ির অবৈধ এ চালান জব্দ করেন তারা।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে এক প্রেস বার্তায় এতথ্য জানিয়েছে কোস্টগার্ড। তবে অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যান বলে কোস্টগার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পশ্চিম জোনের (মোংলা) সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি জানান, মঙ্গল ও বুধবার—এ দুদিন অভিযানে চালিয়ে শাড়ির এ চালান জব্দ করা হয়। ওই চালানের মধ্যে ৮৩৩ পিস শাড়ি, ৫৯ পিস লেহেঙ্গা ও ১০০ পিস চাদর ছিল। এগুলোর মূল্য এক কোটি ১৫ হাজার টাকা।
উদ্ধার মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এগুলো মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এরশাদ হোসেন রনি/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত