ট্রেনে কাটা পড়ে সমর্থকের মৃত্যু, মেম্বারপ্রার্থীসহ আহত ৫
ফাইল ছবি
চতুর্থ ধাপের নির্বাচনের প্রতীক আনতে গিয়ে নেত্রকোনার শ্যামগঞ্জ এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় প্রার্থীসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জামাল উদ্দিন নির্বাচন কার্যালয় থেকে ফুটবল প্রতীক নিয়ে এলাকায় যাওয়ার সময় জারিয়া-ঢাকা রেলসড়কে ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
এসময় ওই প্রার্থীর সমর্থক সিধলা ইউনিয়নের পুনুরিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মেম্বারপ্রার্থী জামাল উদ্দিন, একই গ্রামের তাহের উদ্দিনের ছেলে মুখলেছ মিয়া (১৮), হাসিম উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৫), হযরত আলীর ছেলে কিরণ মিয়া, চাঁন মিয়ার ছেলে স্বপন মিয়া ও অটোরিকশাচলক সজিব মিয়া (১৮) গুরুতর আহত হন।
আহতদের মধ্যে মুখলেছ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
নেত্রকোনার শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার অখিল চন্দ্র ঘটনার জানান, ঘটনার পর স্থানীয়রা নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এইচ এম কামাল/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত