মোংলায় ৫৫ সুন্ধি কচ্ছপসহ যুবক আটক
মোংলায় বিরল প্রজাতির ৫৫ সুন্ধি কচ্ছপসহ তৌহিদ সরদার (৩০) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে মোংলার দিগরাজ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তৌহিদ সরদার খুলনার ডুমুরিয়া উপজেলার জোবান সরদারের ছেলে।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়।
মো. এরশাদ হোসেন রনি/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত