হবিগঞ্জে ৭ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
হবিগঞ্জ, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) ও স্বতন্ত্রসহ ৭ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানতের টাকা বাজেয়াপ্ত করা হয়।
যাারা জামানত হারিয়েছেন তারা হলেন, হবিগঞ্জ পৌরসভায় ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) আব্দুল কাদির ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ পৌরসভায় ইংল্যান্ড প্রবাসী স্বতন্ত্র প্রার্থী জোবায়ের আহমদ চৌধুরী ও জাতীয় পার্টির মাহমুদ চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌরসভায় ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) খালেদা আক্তার, স্বতন্ত্র প্রার্থী রকিব আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী প্রভাষক জালাল উদ্দিন রুমী।
সৈয়দ এখলাছুর রহমান/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ-মুক্তিপণ দাবি, ৫ ঘণ্টা পর উদ্ধার
- ২ কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে
- ৩ প্রধানমন্ত্রীর চিন্তার ফসল ফ্যামিলি কার্ড: দীপেন দেওয়ান
- ৪ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ৫ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই