বাঘের চামড়া বিক্রির সময় গ্রেফতার ২
বাগেরহাটের ফকিরহাটে বাঘের (রয়েল বেঙ্গল টাইগার) চামড়া বিক্রির সময় দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার বিকেলে র্যাব-৬ খুলনার অধিনায়ক (সিইও) লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- খুলনার ডুমুরিয়া কাঞ্চনপুর এলাকার কোরেশ মাহমমুদের ছেলে মো. আজিজুর রহমান (৪৫) ও সোনাডাঙ্গা এলাকার মো. জামাল খানের ছেলে মো. সাইদ খান (৩৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের র্যাব-৬ জানতে পারে ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় সুন্দরবনের একটি বাঘের চামড়া ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন খবরের ভিত্তিতে শনিবার রাতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে বাঘের চামড়া উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যায় আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা করে উদ্ধারকৃত চামড়াসহ ফরিকহাট থানায় হস্তান্তর করা হয়।
শওকত আলী বাবু/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত