হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার চৈতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি বুড়িমারীর দিকে যাচ্ছিল। উপজেলার দক্ষিণ গড্ডিমারী চৈতাপাড়া নামক স্থানে পৌঁছালে ওই যুবক ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় হাসানুর রহমান (৪০) বলেন, ওই যুবকের দেহ কয়েক টুকরা হয়ে যায়।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহারুল ইসলাম জানান, যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত