বাগেরহাটে পুলিশের পোশাকসহ নারী আটক
প্রতীকী ছবি
বাগেরহাটের ফকিরহাটে পুলিশ পরিচয় দেওয়া নাসরীন খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার দিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
নাসরীন খাতুন ঢাকায় বসবাস করতেন। মঝে মধ্যে পুলিশের পোশাক পরে নিজ এলাকায় এসে পুলিশে চাকরি করেন বলে দাবি করতেন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনাম বলেন, ওই নারী পুলিশ পরিচয় দিয়ে নানাভাবে প্রতারণা করতেন। তার কাছ থেকে পুলিশের পোশাক উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
শওকত বাবু/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত