ভাঙ্গায় দুই মাদক কারবারি আটক
ফরিদপুরের ভাঙ্গায় দুই কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের দরগাখোলা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আস্থাইল খাঁপাড়া গ্রামের আবদুল হালিম খাঁর ছেলে বোরহান উদ্দিন (৪১) ও তার সহযোগী গোপালগঞ্জের সদর উপজেলার চর-গোবরা গ্রামের আবুল বাশার মোল্লার ছেলে হেলাল মোল্লা (২৭)।
এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। বোরহান উদ্দিন নিজেকে কোরআনে হাফেজ ও কাঠালবাড়ী ফেরিঘাটের একটি মসজিদের ইমামতি করেন বলে পরিচয় দেন। ইমামের লেবাস ধরে তিনি মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের সাতটি মামলা রয়েছে।
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে দায়ে বাস কাউন্টারকে জরিমানা
- ২ লাল পতাকা দেখানো হলেও ট্রেন থামাননি চালক, দাবি স্থানীয়দের
- ৩ নবীনগর-চন্দ্রা মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, শিলাবৃষ্টিতে ভোগান্তি চরমে
- ৪ ট্রেনটা হঠাৎ কেঁপে উঠলো, তার পরই দেখি মানুষ চিৎকার করছে
- ৫ নেত্রকোনায় ঈদের গরু জবাই নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫