বাস থেকে জব্দ করা ১০ মণ জাটকা গেলো এতিমখানায়
কোস্টগার্ডের জব্দ করা জাটকা ইলিশ
ভোলা পৌরসভায় একটি যাত্রীবাহী বাস থেকে ১০ মণ (৪০০ কেজি) জাটকা ইলিশ জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা।
রোববার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের খেয়াঘাট এলাকা থেকে এ জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. তাহসিন রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থেকে আসা যশোরগামী যাত্রীবাহী বাসটিতে তল্লাশি করে ১০ মণ অবৈধ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় অসহায় ও এতিমখানায় বিতরণ করা হয়।
১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।
জুয়েল সাহা বিকাশ/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে