এসএসসিতে ফেল করে স্কুলছাত্রীর আত্মহত্যা
সাতক্ষীরার তালায় এসএসসি পরীক্ষায় ফেল করায় অভিমানে শ্রাবন্তী ঢালী (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার খেরশা ইউনিয়নের কলাগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী একই গ্রামের জগদীশ ঢালীর মেয়ে। সে স্থানীয় কলাগাছি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, ফলাফল প্রকাশের পর পাস না করায় শ্রাবন্তীর মন খারাপ ছিল। সন্ধ্যায় সবার অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্য করে সে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আহসানুর রহমান রাজীব/বিএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে