লাশবাহী অ্যাম্বুলেন্সে ৬৩৫ বোতল ফেনসিডিল
অ্যাম্বুলেন্স থেকে জব্দ করা ৬৩৫ বোতল ফেনসিডিলসহ আটক দুজন
লালমনিরহাটের আদিতমারীতে লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ৬৩৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এসময় চালক আব্দুর রাজ্জাক (৪১) ও মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে (৩৫) আটক করা হয়।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার বড়াবাড়ি এলাকা থেকে অ্যাম্বুলেন্সসহ তাদের আটক করা হয়। আটক অ্যাম্বুলেন্স চালক আব্দুর রাজ্জাক কুমিল্লা দাউদকান্দি উপজেলার মনগইড় গ্রামের মৃত সফর আলীর ছেলে। লিটন মিয়া একই উপজেলার আমিরাবাদ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (৩ জানুয়ারি) কুমিল্লা থেকে অ্যাম্বুলেন্সটি উপজেলার ভেলাবাড়ী নামক স্থানে পৌঁছালে সেখানে থাকা পুলিশের সন্দেহ হয়।
আদিতমারী থানার এসআই জয়নাল আবেদীন জানান, সকালে ভেলাবাড়ী থেকে অ্যাম্বুলেন্সটি একতার মোড় হয়ে আদিতমারীর দিকে রওনা হয়। পুলিশ অ্যাম্বুলেন্সের পিছু নিলে চালক বিভিন্ন রুট পরিবর্তনের চেষ্টা করে। একপর্যায়ে আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বাসা সংলগ্ন বড়বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে ৬৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, আটক দু'জনের মধ্যে মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় আরও চারটি মামলা রয়েছে।
এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত