পাটগ্রামে দায়িত্বে অবহেলা করায় প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
ফাইল ছবি
লালমনিরহাটের পাটগ্রামে দায়িত্বে অবহেলা করায় এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
পঞ্চম ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের বঙ্গের বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রেজানুল ইসলামকে প্রত্যাহার করা হয়।
জানা গেছে, প্রিজাইডিং অফিসার মো. রেজানুল ইসলাম পাটগ্রাম মহিলা কলেজের প্রভাষক। দায়িত্ব অবহেলার কারণে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান তাকে প্রত্যাহার করেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত