গোয়াল ঘরে মিললো গাঁজা, গ্রেফতার মাদক কারবারি
গাঁজাসহ আবু তালেব খোকন গ্রেফতার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ কেজি গাঁজাসহ আবু তালেব খোকন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তালেব বেনাপোল পোর্ট থানার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামের কদম আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকের চালান পাচার করছে এমন গোপন খবরে এসআই শফি আহমেদ রিয়েলের নেতৃত্বে একটি টিম বেনাপোল পোর্ট থানার মানকিয়া দক্ষিণপাড়া গ্রামের তালেবের বসতবাড়ির গোয়াল ঘরে অভিযান চালায়। এসময় সেখান থেকে ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
এসআই শফি আহমেদ রিয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।
মো. জামাল হোসেন/জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ