যাত্রীবাহী বাসে মিললো ২০০ কেজি জাটকা
ভোলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ মণ অর্থাৎ ২০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। তবে জাটকা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদরের ভেদুরিয়া ঘাট এলাকা থেকে এ জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. তাহসিন রহমান জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ভেদুরিয়া ঘাটে অভিযান পরিচালনা করে আব্দুল্লাহ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
পরে জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।
জুয়েল সাহা বিকাশ/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে