ভোলায় রাস্তার পাশে মিললো হিমালয়ান গৃধিনী প্রজাতির শকুন
বিলুপ্ত হিমালয়ান গৃধিনী প্রজাতির শকুন
ভোলা-লক্ষ্মীপুর-বরিশাল মহাসড়কের রাস্তার পাশে একটি শকুন উদ্ধার করা হয়েছে। এটি বিলুপ্ত হিমালয়ান গৃধিনী প্রজাতির শকুন বলে জানিয়েছেন বন্যপ্রাণী কর্মকর্তা।
রোববার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের তুলাতুলি এলাকা থেকে শকুনটি উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয় কবির ও আবুল বাশার জানান, দুপুরের দিকে শকুনটি উড়ন্ত অবস্থায় হঠাৎ মহাসড়কের পাশে পড়ে যায়। শকুনটি দেখতে স্থানীয়রা ভিড় জমান। পরে বনবিভাগকে খবর দিলে তারা এসে এটি উদ্ধার করেন।
ভোলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, শকুনটি খাবারের সন্ধানে পথ হারিয়ে উড়তে উড়তে দুর্বল হয়ে নিচে পড়ে যায়। আমরা এটিকে খাবার ও চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করছি। সুস্থ হলে অবমুক্ত করে দেওয়া হবে।
তিনি আরও জানান, এটির নাম হিমালয়ান গৃধিনী ভালচার। এ শকুন হিমালয় ও পাহাড়ি অঞ্চলে থাকে। বিলুপ্ত প্রজাতির শকুন এটি।
জুয়েল সাহা বিকাশ/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে