ছেলের ৩ ঘণ্টা পর মারা গেলেন বাবাও
ফাইল ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর মারা গেছেন অসুস্থ বাবাও। বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় স্থানীয় শাহজালাল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষ পারিবারিক কবরস্থান তাদের দাফন সম্পন্ন হয়েছে।
মৃতরা হলেন- উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুদরাইল (মোরাদাবাদ) গ্রামের বাসিন্দা হাজী মোহাম্মদ সয়ফুল্লাহ (৮০) ও তার ছেলে আলী আহমদ (৫৫)।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ দিন ধরে বৃদ্ধ বাবা ও ছেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ করে মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে নিজ বাড়িতে ছেলে আলী আহমদের মৃত্যু হয়। এ খবর শুনে তিন ঘণ্টা পর (ভোর ৫টায়) অসুস্থ বাবাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় ইউপি সদস্য আকিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই দিনে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লিপসন আহমেদ/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত