লালমনিরহাটে অধ্যাপকের বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা থেকে স্কটল্যান্ডপ্রবাসী অধ্যাপক ড. মোজাম্মেল হকের বাড়ি থেকে শানিনুর বেগম (৩৫) নামে এক নারী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। গৃহকর্মী শানিনুর বেগম টাঙ্গাইলের মধুপুরের রাধাপাল গ্রামের আব্দুল গফুরের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উত্তরবঙ্গের সুপ্রতিষ্ঠিত কাকিনা উত্তরবাংলা কলেজের প্রতিষ্ঠাতা ও স্কটল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোজাম্মেল হকের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন ওই নারী। প্রায় ২০ বছর ধরে তিনি এই বাড়িতে কাজ করতেন।
রোববার সকালে তার শবোর কক্ষ থেকে কোন সাড়াশব্দ না পেয়ে বাকি গৃহকর্মীরা দরজায় ডাকাডাকি করেন। এ সময় দরজা না খোলায় জানালা ভেঙে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
রবিউল হাসান/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ