মোংলায় হরিণের চামড়াসহ আটক ১
আটক/প্রতীকী ছবি
বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজার থেকে হরিণের ৫টি চামড়াসহ আল আমিন (২৫) নামে একজনকে আটক করেছে র্যাব-৬। র্যাব-৬-এর কর্মকর্তা মো. মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হরিণের চামড়াসহ র্যাব-৬, খুলনার সদস্যরা তাকে আটক করে। সুন্দরবনের বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য আল আমিনের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা গ্রামে।
র্যাব কর্মকর্তা মো. মাহফুজুল ইসলাম বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে চামড়া সংগ্রহ করে তা চোরাইবাজারে বিক্রির জন্য নিয়ে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য। আল আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে হরিণের পাঁচটি চামড়াসহ মোংলা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
মো. এরশাদ হোসেন রনি/এআরএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ