ভারতের উপহারের অ্যাম্বুলেন্স পেল মোংলা পোর্ট পৌরসভা
মোংলা পোর্ট পৌরসভাকে দেওয়া অ্যাম্বুলেন্স
ভারতের দেওয়া উপহারের অ্যাম্বুলেন্স পেয়েছেন মোংলা পোর্ট পৌরসভা। অল্প কয়েকদিনের মধ্যে অ্যাম্বুলেন্সটি উদ্বোধন হবে বলে জানিয়েছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান।
তিনি বলেন, ‘মোংলাবাসীর স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে এ অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স থাকলেও এটি বেশিরভাগ সময় নষ্ট হয়ে পড়ে থাকে। ফলে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়।’

শেখ আবদুর রহমান বলেন, ‘সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত অ্যাম্বুলেন্সটির কারণে দূর দূরান্তের রোগীদের আর ভোগান্তিতে পড়তে হবে না।’
মো. এরশাদ হোসেন রনি/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ