মোংলায় ১০ লাখ পারশে মাছের পোনা জব্দ
মোংলার পশুর নদ থেকে আহরণ নিষিদ্ধ ১০ লাখ পারশে মাছের পোনা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় একটি ট্রলারসহ ৯ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে এই পোনা জব্দ করা হয়।
মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের আদালত আটকদের তিন হাজার টাকা করে অর্থদণ্ড দেন।
আটকরা হলেন- মো. হোসেন (২৫), রবিউল ইসলাম (৩৪), মাসুদ হোসেন (৩২), আবু জাফর (২৭), হাবিব হোসেন (৪২), আল আমিন (২৭), কোহিনুর (৩৫), শাহিনুর রহমান (২৫) ও রেজাউল ইসলাম (৩২)। এদের সবার বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, সারাব ছরই নদীতে পারশের পোনা শিকার নিষিদ্ধ। যেসব অসাধু জেলেরা পোনা শিকার করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এরশাদ হোসেন রনি/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ