লালমনিরহাটে রেলওয়ে স্টাফ-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা
রেলওয়ের স্টাফ-কর্মচারীদের বিক্ষোভ
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তরে কর্মরত রানিং স্টাফ-শ্রমিক কর্মচারীদের ‘মাইলেজ বিল’ কর্তনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আগামী ৩১ জানুয়ারি থেকে কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি প্লাটফর্ম প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন সমিতির লালমনিরহাট শাখার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. রায়হান।
বক্তারা বলেন, অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত কালো আদেশের ‘খ’ ও ‘গ’ ধারা বাতিল করতে হবে। মাইলেজ বিল চালু রাখতে হবে। অন্যথায় আগামী ৩১ জানুয়ারি থেকে সব স্তরের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালন করবে।

লালমনিরহাট রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমাদের মৌলিক অধিকার এটা। দাবিগুলো পূরণ না হলে আগামী ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি চলবে।
তিনি আরও জানান, হরতাল-অবরোধ শীত উপেক্ষা করে জীবনে ঝুঁকি নিয়ে ট্রেন চালাই। তাই অর্থমন্ত্রণালয়ের কালো আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
রবিউল হাসান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ