উপজেলা চেয়ারম্যান হলেন তানভীর আশরাফী
দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী কাপ পিরিচ প্রতীকে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।
তিনি বলেন, ‘নির্বাচনে দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী ১৯ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী এম এ বারী (আনারস) প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৮৭ ভোট, আওয়ামী লীগ মনোনীত নুরুল ইসলাম (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬৭৩ ভোট ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু সালেহ (লাঙল) প্রতীক নিয়ে পেয়েছেন ২০০ ভোট।’
লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত