সুন্দরবন থেকে পাচার হচ্ছিলো সুন্দরী ও গরান গাছ
সুন্দরবন থেকে সুন্দরী ও গরান গাছ কাটা হয়
সুন্দরবন থেকে কাটা নিষিদ্ধ মূল্যবান সুন্দরী ও গরান গাছ পাচার হওয়ার অভিযোগ উঠেছে। পাচার হওয়া এই গাছ রোববার (৩০ জানুয়ারি) বিকেলে মোংলা উপজেলার কানাইনগর এলাকা থেকে উদ্ধার করেছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের ঢাংমারি স্টেশন কর্মকর্তা সামানুল কাদির এ তথ্য নিশ্চিত করেন। তবে পাচারের সঙ্গে কারা জড়িত তা জানাতে পারেননি তিনি।
সামানুল কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গুচ্ছ গ্রাম থেকে এই গাছ উদ্ধার করা হয়। উদ্ধার করা গাছের মধ্যে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী ও গরান গাছ রয়েছে। উদ্ধার হওয়া এই গাছ কী পরিমাণ তা সোমবার জানাতে পারবেন বলে জানান তিনি।
পূর্ব সুন্দরবনের ডিএফও (বিভাগীয় বন কর্মকর্তা) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের কর্তন নিষিদ্ধ এই গাছ কারা কেটেছে এবং কীভাবে পাচার হলো তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এরশাদ হোসেন রনি/জেডএইচ/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ