মা-বাবার কবরের পাশে শায়িত পীর হাবিব
কবরে শ্রদ্ধাঞ্জলি ও ইনসেটে পীর হাবিব
মা-বাবার কবরের পাশেই শায়িত হলেন খ্যাতিমান কলামিস্ট ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বাদ আসর সুনামগঞ্জ সদর উপজেলায় কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন পীর হাবিবের বড় ভাই অ্যাডভোকেট পীর মতিউর রহমান।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে আমার ছোট ভাই পীর হাবিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মাইজবাড়িতে। সেখানে বাদ আসর আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়।
লিপসন আহমেদ/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ