নেত্রকোনার ডিসির নম্বর ক্লোন করে অর্থ দাবি
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান
নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) কাজি মো. আবদুর রহমানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে অর্থ দাবি করেছে একটি চক্র। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক নিজেই।
তিনি বলেন, আমার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন অফিস ও লোকজনের কাছে অর্থ দাবি করছে এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। আজ রাত ৭টার দিকে আমি বিষয়টি জানতে পারি।
এসব প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকার লেনদেনসহ কোনরূপ তথ্য আদান-প্রদান না করার জন্য সবাইকে সতর্ক করে দিয়ে জেলা প্রশাসক বলেন, কারও কাছে এরকম ফোন গেলে যেন আইনের আশ্রয় নেওয়া হয়। আমি বিষয়টি বিটিআরসি, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে জানিয়েছি।
এইচ এম কামাল/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ