বঙ্গোপসাগরে ভেসে উঠলো আরও দুই জেলের মরদেহ
ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ আরও দুই জেলের মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনার চারদিন পর মঙ্গলবার (০৮ জানুয়ারি) বঙ্গোপসাগর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হলো। এর আগে শনিবার ও সোমবার আরো ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন ৮ জেলে।
পূর্ব বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেন।
প্রহ্লাদ চন্দ্র রায় জানান, দুবলার চর থেকে ফিসিং ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা মঙ্গলবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করেন।
তিনি আরও বলেন, এ পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৮ জেলে ও ৭টি ট্রলার।
শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ১৮টি ট্রলারডুবি ও ১৪ জেলে নিখোঁজের ঘটনা ঘটে।
এরশাদ হোসেন রনি/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ