নেত্রকোনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এএসআইসহ নিহত ২
ফাইল ছবি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া এলাকায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) দুজন নিহত হয়েছেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের সাত শহীদ মাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম জহিরুল ইসলাম। তিনি নেত্রকোনা পুলিশ লাইনসে (ইনসার্ভিস সেকশনে) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। অপর ব্যক্তির নাম ইনসান মিয়া। দুজনের বাড়ি শেরপুর জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে নেত্রকোনার সীমান্ত এলাকা কলমাকান্দায় বেড়াতে এসেছিলেন ওই দুজন। বিকেলে লেংগুড়া ইউনিয়ন পরিষদের সাত শহীদ মাজার সড়কে পৌঁছালে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এইচ এম কামাল/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ