দরপত্রের সিডিউল ছিনতাই, যুবলীগ নেতাসহ কারাগারে ৫
প্রতীকী ছবি
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম এ আদেশ দেন।
তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর হাসপাতালের সাড়ে তিনকোটি টাকার জিনিসপত্র (এমএসআর) ক্রয় দরপত্রের সিডিউল ছিনতাইয়ের ঘটনায় মামলা রয়েছে।
অন্যান্যরা হলেন- যুবলীগ নেতা সানিয়ান তাজুল, রিগান আহমদ, শহরতলির মাইজবাড়ির বাসিন্দা হাফিজুর রহমান লিটন ও রাজবাড়ির পাংশা উপজেলার শাওন আহমদ।
পুলিশের সুনামগঞ্জ আদালত পরিদর্শক মো. বদরুল আলম তালুকদার জানান, দুপুরে গ্রেফতার পাঁচ আসামিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এসময় আসামি পক্ষের আইনজীবী তাদের জামিন চাইলে আদালত না মঞ্জুর করেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের সাড়ে সাড়ে তিনকোটি টাকার জিনিসপত্র (এমএসআর) ক্রয় দরপত্রের সিডিউল জমা দিতে বাধা ও সিডিউল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ