‘বিএনপি সব সময় ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে’
সাংবাদিক প্রশ্নের জবাব দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
বিএনপি সব সময় ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘রাজনীতির নামে অপরাজনীতি চাই না। গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে সেটি অব্যাহত থাকুক। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, জীবন যাত্রার মান উন্নত হচ্ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।’
তিনি বলেন, ‘বিএনপি যদি সত্যিকার রাজনৈতিক দল হতো তাহলে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে সম্পৃক্ত হতো। যদিও এ কমিটিতে কোনো নাম দিচ্ছে না তারা। বিএনপি সব সময় ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে। যা জাতি এখন বুঝে এবং জানে।’
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত