দুবলার চরের ১৪ হাজার জেলে পাচ্ছেন করোনার টিকা
ট্রলারে দুবলার চরের জেলেরা
করোনাভাইরাস প্রতিরোধে বঙ্গোপসাগরের দুবলার চরে অবস্থান করা জেলেদের কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা দেওয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুবলার চরের আলোরকোলে সকাল সাড়ে ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এ কার্যক্রম উদ্বোধন করেন বাগেরহাট জেলার সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ। দুবলা ফিশারম্যান গ্রুপের আয়োজনে ১৪ হাজার জেলেকে করোনার এ ভ্যাকসিন দেওয়া হবে।
জেলার রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাগর পাড়ের দুবলার চরের জেলেদের ভ্যাকসিন কার্যক্রমে অংশ নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল কর্মকর্তা ডা. সৌরোসহ পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক। ১২ জন অভিজ্ঞ স্বাস্থ্য সহকারী কর্মী জেলেদের ভ্যাকসিন দিচ্ছেন। এছাড়া রেডক্রিসেন্টের আটজন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নেন।
ডা. সুকান্ত কুমার পাল আরও বলেন, জেলেদের জন্য ১৮ হাজার ভ্যাকসিন দুবলায় আনা হলেও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকলেই ১৪ হাজার জেলেকে দেওয়া হবে ‘জনসন অ্যান্ড জনসন’ ভ্যাকসিন। যা একবারই দেওয়া হবে। এর কোনো দ্বিতীয় ডোজ লাগবে না এবং একই সঙ্গে এসব জেলেদের টিকা কার্ড দেওয়া হবে।
এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ