বাগেরহাটে ট্রাকচাপায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
বাগেরহাটে ট্রাকচাপায় ফিরোজ কবির নামের নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ কবির বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। তিনি মোংলা নৌঘাঁটির বিএনএস রূপসা জাহাজে কর্মরত ছিলেন। রাতে নিজ স্ত্রীকে কাটাখালী থেকে গাড়িতে তুলে দিয়ে মোংলা অফিসে ফিরছিলেন।
চুলকাঠি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ওলিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাটাখালী থেকে মোটরসাইকেল চালিয়ে মোংলা যাচ্ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা ফিরোজ। চুলকাঠি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকার চাপায় ফিরোজের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ২ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৩ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৪ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ
- ৫ ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল