ধানক্ষেতে পড়েছিল প্রতিবন্ধী যুবকের মরদেহ
ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করছে পুলিশ
বাগেরহাটে রাস্তার পাশের ধানক্ষেত থেকে রুবেল মোল্লা (৩০) নামের শারীরিক প্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রুবেল বাগেরহাট পৌর এলাকার মুনিগঞ্জ মালোপাড়া এলাকার আব্দুস সত্তার মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, সন্ধ্যায় মাঝিডাঙ্গা এলাকার রাস্তার পাশে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ২ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৩ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ
- ৪ ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল
- ৫ জলাবদ্ধতা নিরসন ও চাঁদাবাজি নির্মূল করতে চান এমপি মোসলেহ উদ্দিন