রামপালে সেবাগ্রহীতাদের হয়রানি, যুবকের কারাদণ্ড
ফাইল ছবি
বাগেরহাটের রামপালে ভূমি অফিসে দালালি ও সেবাগ্রহীতাদের হয়রানির অপরাধে মো. আব্দুল্লাহ শেখ (২৩) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন।
মো. আব্দুল্লাহ শেখ উপজেলার সন্তোষপুর গ্রামের ফজলুর রহমান শেখের ছেলে৷
শেখ সালাউদ্দীন দিপু বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. আব্দুল্লাহ শেখকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ২ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৩ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৪ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ
- ৫ ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল