বেশি মূল্য লিখে সয়াবিন তেল বিক্রি করায় ডিলারকে জরিমানা
ফাইল ছবি
নীলফামারীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করায় সানাউল ইসলাম (সানু) নামের এক তেলের ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ মার্চ) দুপুরে জেলা শহরের দুহুলী বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করে নীলফামারীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক শামসুল আলম এই অভিযান পরিচালনা করেন। এসময় নীলফামারী থানা পুলিশ ও জেলা মার্কেটিং কর্মকর্তা এরশাদ আলম তার সঙ্গে ছিলেন।
উপ-সহকারী পরিচালক শাসমুল আলম জানান, রূপসা সয়াবিন তেল কোম্পানির পরিবেশক সানাউল ইসলাম সানু। গোপন সংবাদ ছিল তিনি তার গোডাউনে রাখা সয়াবিন তেলের ১ লিটার বোতলের গায়ে নির্ধারিত মূল্য মুছে দিয়ে অতিরিক্ত মূল্য ও মেয়াদের তারিখ পরিবর্তন করে দিচ্ছেন। অভিযান পরিচালনা করে এ ঘটনার সত্যতা মেলে। পরে তাকে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য ওই ডিলারকে সতর্ক করে দেওয়া হয় বলেও জানান অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক।
এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে