ছাতকে পানিতে ডুবে প্রাণ গেলো দুই বোনের
সুনামগঞ্জের ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
সুনামগঞ্জের ছাতকে পানিতে ডুবে সুমাইয়া বেগম (৮) ও নাহিদা বেগম (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম সংলগ্ন বটেরখাল নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বোন কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ও প্রথম শ্রেণির শিক্ষার্থী নাহিদা। স্কুল ছুটির পর বাড়ি ফিরে তারা পাশের বটেরখাল নদীতে গোসলে করতে গেলে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে স্থানীয়রা নদী থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিপসন আহমেদ/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ