সুনামগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি
সুনামগঞ্জে ট্রাকচাপায় রাসেল (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৯ মার্চ) রাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল বিশ্বম্ভপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের ভাদের টেক গ্রামের মহিউদ্দিনের ছেলে।
জানা গেছে, রাতে সুনামগঞ্জ শহরে প্রবেশের সময় দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাক রাসেলকে চাপা দেয়। পরে পথচারী ও সড়কের পাশের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ব্যবসায়ীরা ঘাতক ট্রাকচালকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইষতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
লিপসন আহমেদ/ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ