‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে কৌশলগত কাজ করছি’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রব্যমূল্য শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে বাড়ছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কবে নাগাদ নিয়ন্ত্রণে আসবে সেটা বলার ক্ষমতা আমার নেই। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে কিছু কৌশলগত কাজ করছি।
শনিবার (১২ মার্চ) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪তলা আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, মির্জা ফখরুল গত ১০ থেকে ১২ বছর ধরে দেখেছেন আমরা দেশকে পরিবর্তন করে ফেলেছি। উনি এখন ২৪ ঘণ্টা বিদ্যুতের নিচে বাস করেন, ডিজিটাল বাংলাদেশে ঘর থেকে বের হলেই সুন্দর রাস্তা পান। আগে তাদের সময় এসি চলত না, এখন উনি এসির নিচে বসে উল্টাপাল্টা কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দুর্নীতি বাংলাদেশে আছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। তবে কোন ক্ষাতে দুর্নীতি হচ্ছে সেটার অভিযোগ ও সাক্ষী পেলে তাদের বিচার করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শামসুল আবেদীন, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, শান্তিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন প্রমুখ।
লিপসন আহমেদ/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ