চাঁদপুরে মরদেহ নিয়ে বিক্ষোভ
বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা
চাঁদপুর থেকে নিখোঁজের ১৩ দিন পর বেনাপোলে উদ্ধার ব্যবসায়ী হান্নান মৃধার মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে শতাধিক মানুষ অংশ নেন। পরে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন।
হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী এলাকার আবুল হোসেন মৃধার ছেলে। বাড়ির পাশেই একটি মুদি দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন তিনি। গতকাল (সোমবার) দিবাগত রাত ১১টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে স্বজনরা বাড়িতে এসে পৌঁছায়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ মার্চ হান্নান মৃধা তার শ্বশুরবাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে যান। সেখান থেকে নিখোঁজ হন তিনি। পরদিন ২ মার্চ চাঁদপুর মডেল থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন তার চাচাতো ভাই সজিব মৃধা ও তার স্ত্রী আয়েশা বেগম। এরপর ৭ মার্চ রাত ৩টার দিকে একটি নম্বর থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা জোগাড় করতে দেরি হওয়ায় অপহরণকারীরা ৫০ হাজার টাকা দিতে বলে।
এলাকাবাসীর সহায়তায় ১১ মার্চ তাদের দেওয়া বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর পর থেকেই তাদের নম্বর বন্ধ করে দেয়। ১৩ মার্চ রোববার বেনাপোল সীমান্ত এলাকা থেকে হান্নানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত