কক্সবাজারে ৭৫ হাজার ইয়াবা উদ্ধার
ফাইল ছবি
কক্সবাজারের কলাতলী থেকে ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার কোস্টগার্ড স্টেশন কমান্ডার আলী আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সমুদ্র সৈকেতর কলাতলী পয়েন্টে অবস্থান নেয়। এ সময় সাগরে একটি ফিশিং ট্রলারকে সন্দেহ হলে ট্রলারটি থামানোর নির্দেশ দেয়া হয়। কোস্টগার্ড সদস্যদের দেখে ট্রলারটি তীরের কাছাকাছি এনে পালিয়ে যায় মাঝি মাল্লারা। পরে কোস্টগার্ড ট্রলারে তল্লাশি করে ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করে। এসব পরবর্তীতে ধ্বংস করা হবে বলে উল্লেখ করেন তিনি।
সায়ীদ আলমগীর/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন-স্মারকলিপি
- ২ ভোট কারচুপির অভিযোগে পুনগণনার দাবি বিএনপি প্রার্থীর
- ৩ ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনগণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
- ৪ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৫ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০