ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি চক্র দ্রব্যমূল্যের ওপর প্রভাব ফেলছে
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি চক্র দ্রব্যমূল্যের ওপর প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসিইউ বেড উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখার জন্য সরকারের অনেকগুলো সংস্থা কাজ করছে। এটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের পূর্ণ প্রচেষ্টা রয়েছে। সব পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।’
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসাইন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম আতিক/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ