নেত্রকোনায় দুর্নীতি মামলায় সাবেক অধ্যক্ষ কারাগারে
পূর্বধলা হোছাইনিয়া ফাজিল মাদরাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ হাবিবুর রহমান খান
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় নেত্রকোনা জেলার পূর্বধলা হোছাইনিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ হাবিবুর রহমান খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ মার্চ) জেলা ও দায়রা জজ শাহ জাহান কবীর সাবেক ওই অধ্যক্ষের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, অবৈধভাবে নিয়োগ দেওয়া, জেলা পরিষদ অনুদানের টাকা আত্মসাৎ, অভ্যন্তরীণ হিসেবে অনিয়ম, দুর্নীতি এবং হিসাব সংরক্ষণ না করাসহ নানা অভিযোগে ২০১৮ সালে ওই মাদরাসার অফিস সহকারী আশরাফ উজ্জামান নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে এই মামলার তদন্তভার পড়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওপর। দুদক তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দিলে আদালত তাকে (অধ্যক্ষ) হাজির হওয়ার জন্য সমন জারি করেন। এতে নির্ধারিত প্রথম তারিখে তিনি আদালতে হাজির হননি। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার আদালতে হাজির হলে ওই অধ্যক্ষকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এইচ এম কামাল/এমআরআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ২ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৩ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৪ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ
- ৫ ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল