লালমনিরহাটে জেএমবি সদস্যের ২৬ বছরের কারাদণ্ড
প্রতীকী ছবি
লালমনিরহাটে তালিম প্রধান (২৭) নামের জেএমবির এক সদস্যকে পৃথক ধারায় ২৬ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এ আদেশ দেন।
তালিম প্রধান পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি ২০১৮ সালে পাটগ্রাম উপজেলা শহরে র্যাবের হাতে গ্রেফতার হন।
কোর্ট পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মুসা মিয়া জানান, ২০১৮ সালের একটি মামলা তালিম প্রধানকে পৃথক চারটি ধারায় ১৪ বছর, সাত বছর, পাঁচ বছর ও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে প্রত্যেক ধারায় এক হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ মিজানুর রহমান।
রবিউল হাসান/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ