টেকনাফে কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লেদা বিওপি চৌকির জওয়ানরা লেদা বিওপির সামনে যাত্রীবাহী একটি গাড়ি তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
উদ্ধারকৃত ইয়াবা বিজিবি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে, পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা বলে জানিয়েছেন বিজিবির ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ।
সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটারদের হুমকি, সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত
- ২ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ৩ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৪ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৫ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল