স্কুলছাত্রী ধর্ষণে যুবকের যাবজ্জীবন
প্রতীকী ছবি
নীলফামারীর কিশোরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে মো. বিপ্লব হোসেন (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৭ মার্চ) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রামেন্দ্রনাথ বর্মন জানান, ২০০৯ সালের ২ নভেম্বর বাসায় একা পেয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন মো. বিপ্লব। স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা করে। প্রায় ১২ বছর পর মামলার সাক্ষগ্রহণ ও যুক্তিতর্ক বিপ্লবকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
মো. আব্দুল্লাহ আল মামুন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে