নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ মসজিদে, বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি
নেত্রকোনার কেন্দুয়ায় মাছবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ঢুকে পড়ে। এ সময় চাপা পড়ে ওই মসজিদের সাবেক ইমাম আব্দুল খালেক (৮২) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কে হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল খালেক কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মসজিদের সামনের সড়কে দাঁড়িয়েছিলেন আব্দুল খালেক। হঠাৎ মাছ বহনকারী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের হরিনগর গ্রামের মসজিদে ঢুকে পড়ার সময় তিনি নিহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, পিকআপসহ চালক দিপু মিয়াকে আটক করা হয়েছে।
এইচ এম কামাল/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ২ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৩ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৪ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ
- ৫ ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল