মাদক মামলায় অন্যের হয়ে সাক্ষ্য দেওয়ায় ৪ জনের জেল
মুন্সিগঞ্জ আদালতে একটি মামলায় অন্যের হয়ে সাক্ষ্য দেওয়ায় চারজনের দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরের দিকে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মানিক দাস এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কামরুল হাসান, রিমন শিকদার, শিপলু খান ও মনির হোসেন।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আরিফ হোসেন জাগো নিউজকে বলেন, ২০১৪ সালের এক মাদক মামলায় অন্যের হয়ে ওই চারজন সাক্ষ্য দেন। তাই মুন্সিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আদালতের বিচারক মানিক দাস তাদের দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আরাফাত রায়হান সাকিব/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত